প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
বিক্রমপুরের বধু হলেন গায়িকা বাঁধন
তাজুল ইসলাম রাকিব, লৌহজং
বিক্রমপুরের বধু হলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। বিক্রমপুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী গ্রামের বাবু মনোরঞ্জন সেনের ছোট ছেলে শুভংকর। তার বাবা ঐতিহ্যবাহী পয়শা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বোন পলি রানী সেন এখনো সেই স্কুলের শিক্ষিকা।
গত সোমবার (২৪ নভেম্বর) বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
গায়িকা পূজা জানান―গত এক বছর ধরে তাদের মধ্যকার পরিচয় ও বন্ধুত্ব। তারপর দুই পরিবারকে বিষয়টি জানানো হলে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। আর নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।
এ গায়িকা দেশের জনপ্রিয় গায়িকাগুলোর মধ্যে অন্যতম একজন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর অত্রিকম করেছে। এ ব্যাপারে গত বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, সব ক’টি গানই অডিওর একক গান, কোনোটি প্লে-ব্যাক নয়। মিশ্র অ্যালবামে প্রকাশ হয়েছে গানগুলো। সেই গানগুলোই এই সফলতা অর্জন করেছে।
গানগুলোর তালিকায় রয়েছে, তুমি দূরে দূরে আর থেকো না (৮৪ মিলিয়ন), এত কাছে (৪১ মিলিয়ন), চুপি চুপি (৪০ মিলিয়ন), একটাই তুমি (৩৪ মিলিয়ন), তোমার আমার ভালোবাসা (৩১ মিলিয়ন), তুমি ছাড়া (৩০ মিলিয়ন), কেন বারে বারে (২৭ মিলিয়ন), মানে না মন (১৫ মিলিয়ন), মিউজিক ভিডিওতে আরেফিন রুমী ও পূজা, তোমায় ছেড়ে (১০ মিলিয়ন), সাত জনম (১০ মিলিয়ন)।
এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূজা। কিন্তু চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় তাদের।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত