প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
আইনজীবী সহকারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
শ্রীকান্ত দাস
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল চারটার দিকে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, অ্যাডভোকেট সুমন সরদার সহ আইনজীবী সহকারী সমিতির অন্যান্য সদস্যরা।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে ভালো রাখে। তাই আমাদের সকলেরই খেলাধুলা করা প্রয়োজন। তিনি আরো বলেন, আইনজীবী সহকারীরা আমাদের একটা অংশ। আমরা সহকারীদের পাশে সব সময় আছি এবং ভবিষ্যতেও থাকবো।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত