প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর হুশিয়ারি (সাব হেড) সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
বিশেষ প্রতিবেদক
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে আলু বীজ ও সার বিক্রি নিয়মিত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে মনিটরিং করা হবে। সারের কোন ঘাটতি নেই, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মুন্সীগঞ্জের আলু বীজ আমদানির প্রবণতা পরিহার করে ভবিষ্যতে আলু ও আলুজাত পণ্য রপ্তানির জন্য মানসিকতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলু উৎপাদন ও বিপণনের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায়
সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত হুশিয়ারি উচ্চারণ করেছেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষকের স্বার্থরক্ষায় সীমিত মূল্যে মানসম্মত আলুবীজ নিশ্চিতের কথা তুলে ধরেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের প্রধান বিজ্ঞান কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সার বীজ ডিলারবৃন্দ, কৃষক নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষকসহ আলু উৎপাদন ও বিপণনের সাথে সংশ্লিষ্ট অংশীজন ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত