প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জনসেবায় গতি সঞ্চার করতে সকলকে নিজের অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ
বিশেষ প্রতিবেদক
প্রযুক্তি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, জনসেবায় গতি সঞ্চার করতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেবার মান উন্নয়ন, সরকারি কাজে দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সেবার মান উন্নত করা সম্ভব। তাই জনসেবায় গতি সঞ্চার করতে সকলকে সচেতন ভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গতকাল সোমবার ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যার কারিগরি পরিচালনা সম্পর্কে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরও বলেন,
প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সাধারণ মানুষের সঞ্চয়কে অর্থনীতির মূলধারায় এনে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমেও জনসেবার গতি বাড়ানো সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ'র
সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত