শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপদেষ্টার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ মে,২০২৫, ০৫:৩৯ পিএম
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপদেষ্টার

মুন্সীগঞ্জের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করছেন উপদেষ্টা ছবি: যুগান্তর

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শুক্রবার দুপুর ১২টার দিকে শ্রীনগর বাজার পরিদর্শনে আসেন উপদেষ্টা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন। 

এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এ অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ প্রমুখ।  

 

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)