শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৮:২৫ এ এম
সিরাজদীখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা
 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা।
 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল খান, উপদেষ্টা সদস্য কাজী মোস্তাক আহমেদ শ্যামল ও শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পেয়ার আলী মোল্লা, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ সুজন, উপজেলা মহিলা নেত্রী মাহমুদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক আবু তাহের জীবন, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন জয়, যুবদল নেতা আমান মোল্লা এবং লতব্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি দৌলত হোসেন মোল্লা।
এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)