শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হাকিম দেওয়ানকে সংবর্ধনা

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৮:৫১ এ এম
মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হাকিম দেওয়ানকে সংবর্ধনা
মালয়েশিয়া যুবদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম দেওয়ানকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আব্দুল হাকিম দেওয়ান এর আগে দীর্ঘদিন মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়া যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে তাঁকে সহসভাপতি করা হয়েছে বলে আয়োজকেরা জানান।
 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরুজ দেও, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৈয়াল, বিএনপি নেতা আবুল কালাম, যুবদল নেতা মো. আবিদুল বেপারী, কামাল শেখ ও শামীম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলামিন মালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)