সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের স্মরণে মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চর কেওয়ার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ শহরের মুন্সীর হাট বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মাহাবুব আলম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানা, সাবেক শহর ছাত্রদলের সাধারন সম্পাদক মো. লিটন মিজি, বিএনপি নেতা ঝন্টু মিজি, মুন্সীর হাট বাজার কমিটির সভাপতি সাহেব আলী মিজি, চর কেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন মিজি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নান্নু মিজি, সাবেক ছাত্রদল নেতা মাহফুজ মিজি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় চর কেওয়ার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুক্তারপুরের বাগবাড়ীতে আব্দুল হাইয়ের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।