সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বাসাইল ইউনিয়ন বিএনপি।গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাঁদের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুমসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়া এলাকায় একটি বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এতে চারটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।