শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হলদিয়া ইউপি নির্বাচন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লীনা পারভীনের শ্বশুর-শাশুড়ির স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, লৌহজং

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৪১ এ এম
হলদিয়া ইউপি নির্বাচন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লীনা পারভীনের শ্বশুর-শাশুড়ির স্মরণে দোয়া মাহফিল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লীনা পারভীনের উদ্যোগে তাঁর প্রয়াত শ্বশুর আব্দুল খালেক ও শাশুড়ি রুশিয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা ইউনিয়নের মৌছা গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম সরোয়ার কাইউমের নিজ বাসভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এতে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
 
অনুষ্ঠানে প্রয়াত আব্দুল খালেক ও হাজী রুশিয়া বেগমের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 
দোয়া মাহফিল শেষে লীনা পারভীনের পক্ষ থেকে উপস্থিত মুসল্লি ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হলদিয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার মধ্যেই লীনা পারভীনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)