শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহাকালীতে আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৪২ এ এম
মহাকালীতে আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
 
মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সদ্যপ্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
 
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রয়াত আব্দুল হাইয়ের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদ্য সাবেক আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, মুক্তিযুদ্ধা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম শরীফ সরদার, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আনিছুর রহমান উজ্জ্বল, মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান, মহাকালী ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির সিনিয়র আহবায়ক মো. হোসেন উজ্জ্বল, সদস্য সচিব মো. ইয়াসিন শেখ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. খোরশেদ আলম খান অরুণ প্রমুখ। 
 
উল্লেখ্য, আলহাজ্ব মো. আব্দুল হাই গত ১৫ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি উপমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)