শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানবিক উদ্যোগে অসহায় বৃদ্ধা মায়ের পাশে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ এ এম
মানবিক উদ্যোগে অসহায় বৃদ্ধা মায়ের পাশে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা
 
মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগতে থাকা এক অসহায় বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব কিছুটা লাঘব করতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা।
 
জানা যায়, বৃদ্ধা মায়ের একমাত্র ছেলে একজন দিনমজুর। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনমজুরের সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মায়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
 
বিষয়টি সংগঠনের সদস্যদের নজরে আসার পর তাঁরা আলোচনা করে তাৎক্ষণিকভাবে বৃদ্ধা মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
 
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার 
সংগঠনের সদস্যরা বৃদ্ধা মায়ের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান। এ সময় নগদ চিকিৎসা সহায়তার অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম সাহেবের হাতে বুঝিয়ে দেওয়া হয়, যাতে তা যথাযথভাবে বৃদ্ধা মায়ের চিকিৎসার কাজে ব্যবহার করা যায়। পাশাপাশি তাঁর জন্য প্রয়োজনীয় কিছু বাজারসামগ্রীও নিয়ে যাওয়া হয়।
 
এ সময় এলাকার গণ্যমান্য মুরব্বি, স্থানীয় ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম সাহেব উপস্থিত ছিলেন।
 
গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। সমাজের মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)