মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বালুবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে একটি মিশুক উল্টে আবু বাক্কার শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়নের বাদল মিজি স্পেশালিস্ট প্রাইভেট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বাক্কার শেখ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আবু বাক্কার শেখ নিজ বাড়ি থেকে একটি মিশুকে করে টঙ্গিবাড়ী বাজারের উদ্দেশে রওনা হন। পথে সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়নে বাদল মিজি স্পেশালিস্ট প্রাইভেট হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মিশুকটি উল্টে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং বুকে গুরুতর চাপ লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম সম্পন্ন কনেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

মতামত