মুন্সীগঞ্জ জেলার পৌর এলাকার স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার, মুন্সীগঞ্জ সদর, সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্থাবর সম্পত্তির প্রকৃত ও যৌক্তিক বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় কমিটির সকল সদস্যকে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, এ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিটির সভা দ্রুত আয়োজনের জন্য উপজেলা নির্বাহঅফিসারদের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সাব-কমিটি গঠনের বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বাস্তবভিত্তিক তথ্যের আলোকে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত