প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম দেওয়ানের জানাজা সম্পন্ন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম দেওয়ানের (৬৫) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ জোহর উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাইতুল নাজাত বড় জামে মসজিদসংলগ্ন কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।

খোরশেদ আলম দেওয়ান জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি খিলগাঁও গ্রামের মৃত সামছু দেওয়ানের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানাজায় অংশ নেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের সভাপতি সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজায় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, খোরশেদ আলম দেওয়ানের চিকিৎসায় কোনো কমতি রাখা হয়নি। তাঁকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম দেওয়ান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম দেওয়ানের জানাজা সম্পন্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম দেওয়ানের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম দেওয়ানের (৬৫) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ জোহর উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাইতুল নাজাত বড় জামে মসজিদসংলগ্ন কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।

খোরশেদ আলম দেওয়ান জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি খিলগাঁও গ্রামের মৃত সামছু দেওয়ানের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানাজায় অংশ নেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের সভাপতি সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজায় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, খোরশেদ আলম দেওয়ানের চিকিৎসায় কোনো কমতি রাখা হয়নি। তাঁকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম দেওয়ান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত