আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য.

মুন্সীগঞ্জের সময়

​মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভাড়া করা কক্ষে ব্যাচ ভিত্তিক প্রাইভেট বাণিজ্যের অভিযোগ উঠেছে ভবেরচর ওয়াজ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে।

​অভিযোগ রয়েছে, একটি কক্ষে গাদাগাদি করে প্রতি ব্যাচে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো হচ্ছে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে তাঁর এই প্রাইভেট কার্যক্রম। স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও তা বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

সম্প্রতিক ​সরেজমিন উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাগান বাড়ি চান মিয়া সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাড়া নেওয়া একটি টিনের ঘরের কক্ষে প্রাইভেট পড়াচ্ছেন আব্দুল মালেক। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি বাইরে চলে আসেন। প্রাইভেট পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, মালেক স্যারের কাছে প্রাইভেট না পড়লে বকা-ঝকা করেন, পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার ভয় দেখান। ওনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের পরীক্ষার হলে উত্তর বলে দেয়।

​কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের এমন প্রাইভেট বাণিজ্যের কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠের চেয়ে প্রাইভেটের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। কিন্তু শিক্ষকের ভয়ে অনেক অভিভাবক সন্তানদের তাঁর কাছে প্রাইভেট পড়াতে বাধ্য হচ্ছেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়ার আশঙ্কায় তাঁরা প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।

​এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নাই, আর পড়াবো না।

​এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি উম্মে হাফসা নাদিয়া বলেন, ‘প্রাইভেট বাণিজ্যের ওপর সরকারের বিধিনিষেধ রয়েছে। কেউ প্রাইভেট বাণিজ্য করলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ধরনের অনিয়ম পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য.

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

​মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভাড়া করা কক্ষে ব্যাচ ভিত্তিক প্রাইভেট বাণিজ্যের অভিযোগ উঠেছে ভবেরচর ওয়াজ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে।

​অভিযোগ রয়েছে, একটি কক্ষে গাদাগাদি করে প্রতি ব্যাচে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো হচ্ছে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে তাঁর এই প্রাইভেট কার্যক্রম। স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও তা বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

সম্প্রতিক ​সরেজমিন উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাগান বাড়ি চান মিয়া সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাড়া নেওয়া একটি টিনের ঘরের কক্ষে প্রাইভেট পড়াচ্ছেন আব্দুল মালেক। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি বাইরে চলে আসেন। প্রাইভেট পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, মালেক স্যারের কাছে প্রাইভেট না পড়লে বকা-ঝকা করেন, পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার ভয় দেখান। ওনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের পরীক্ষার হলে উত্তর বলে দেয়।

​কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের এমন প্রাইভেট বাণিজ্যের কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠের চেয়ে প্রাইভেটের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। কিন্তু শিক্ষকের ভয়ে অনেক অভিভাবক সন্তানদের তাঁর কাছে প্রাইভেট পড়াতে বাধ্য হচ্ছেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়ার আশঙ্কায় তাঁরা প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।

​এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নাই, আর পড়াবো না।

​এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি উম্মে হাফসা নাদিয়া বলেন, ‘প্রাইভেট বাণিজ্যের ওপর সরকারের বিধিনিষেধ রয়েছে। কেউ প্রাইভেট বাণিজ্য করলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ধরনের অনিয়ম পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত