মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সমীর বসুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ দ্রুত অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। কেন অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে তাঁর কাছে।
গত ২৩ নভেম্বর দৈনিক মুন্সীগঞ্জের সময়ে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মৌখিকভাবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। তাই প্রধান শিক্ষক সমীর বসুকে বোর্ড নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে আদায় করা বাড়তি টাকা দ্রুত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ২ হাজার ৪৩৫ টাকার বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ ওঠে। আদায় করা ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছিল।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত