কাজী সাব্বির আহমেদ দীপু
মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত
মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
উন্নয়ন, সমস্যা সমাধানে পদক্ষেপ ও সমসাময়িক বিষয়ে প্রশ্নের উত্তর দেন
▫️ স্বাধীনতার পর এই প্রথম মুন্সীগঞ্জের কোনো জনপ্রতিনিধি মিট দ্য প্রেসে উপস্থিত হলেন
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর ৭ মাস ১১ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সদর ও গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে মিট দ্য প্রেসে প্রধান অতিথি ছিলেন মো. কামরুজ্জামান রতন এমপি। স্বাধীনতার পর এই প্রথম মুন্সীগঞ্জের কোনো জনপ্রতিনিধি মিট দ্য প্রেসে উপস্থিত হলেন। গনতান্ত্রিক সরকারের আমলে গনতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই সাংবাদিকদের আহবানে সাড়া দেন কামরুজ্জামান রতন এমপি।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মিট দ্য প্রেসের মূল বক্তব্যসমূহ:
শিল্পপ্রতিষ্ঠানের প্রতি বার্তা
======== ========
নির্বাচনি এলাকায় জেলা শহরে অবস্থিত বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি বা শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট বার্তা প্রদান করেন।
কামরুজ্জামান রতন এমপি বলেন, ‘সিমেন্ট কারখানাগুলো একটা দানব, তারা মুন্সীগঞ্জকে ক্ষতিগ্রস্ত করছে’-সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেছেন তিনি।
সিমেন্ট কারখানাগুলোর কার্যক্রম ও এর প্রভাব নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নির্বাচনের আগেও এসব সিমেন্ট ফ্যাক্টরীর মালিকদের সঙ্গে পরিচয় ছিল না। এমপি নির্বাচিত হয়ে ৭ মাস পেরিয়ে গেলেও আজও কে বা কারা মালিকপক্ষ তা সঠিক জানা নেই।
স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, সিমেন্ট ফ্যাক্টরী একটা দানব, তারা মুন্সীগঞ্জকে ক্ষতিগ্রস্ত করছে। তাই সিমেন্ট কারখানার বিরুদ্ধে মুন্সীগঞ্জবাসীকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
মুন্সীগঞ্জ-৩ আসনের উন্নয়ন ও সমস্যা
======== ========= ========
মিট দ্য প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, উন্নয়ন ও জনদুর্ভোগসহ নানা বিষয় তুলে ধরে প্রশ্নবোধক বক্তব্য রাখেন সাংবাদিকরা। তার জবাবে গত ৭ মাস ১১ দিনে তাঁর বিভিন্ন কার্যক্রম ও নির্বাচনী এলাকার উন্নয়নসংক্রান্ত একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন এবং আলোচনায় উঠে আসা সমস্যা সমাধানের আশ্বাসও দেন কামরুজ্জামান রতন এমপি।
সংসদ সদস্য।
একই সঙ্গে শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে এবং নির্বাচনী এলাকার সড়ক, অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তার পরিকল্পনা ও জবাবদিহিতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
মতবিনিময় সভায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়েও আলোচনা হয়। এ সময় সভাস্থল থেকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে তিনি কথা বলেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই জান্নাত রৌশনী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, শহীদ হাসান তুহিন, নাসির উদ্দীন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান ও সুজন হায়দার জনি, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, শেখ মো. শিমুল, মাসুদ রানা, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, শুভ ঘোষসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।