শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘শ্বাসকষ্টে রাইতে ঘুমাইতে পারি না, অহন মনে হয় ঘুম হইবো’

মো. মানিক মিয়া,

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ এ এম
‘শ্বাসকষ্টে রাইতে ঘুমাইতে পারি না, অহন মনে হয় ঘুম হইবো’
‘শ্বাসকষ্টে রাইতে ঘুমাইতে পারি না, অহন মনে হয় ঘুম হইবো’
 
লৌহজংয়ে যুবদলের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্বস্তির হাসি অসহায় মানুষের মুখে
 
বয়স আশির কোঠা পেরিয়ে পঁচাশির কাছাকাছি। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন জয়নাল শেখ। অভাবের সংসারে যেখানে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন, সেখানে চিকিৎসা আর নিয়মিত ওষুধ কেনা যেন বিলাসিতা। শ্বাসকষ্টের যন্ত্রণায় রাত কাটে নির্ঘুম। তবে আজ তাঁর চোখেমুখে অন্যরকম প্রশান্তি। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পেয়েছেন তিনি।
 
আবেগজড়িত কণ্ঠে জয়নাল শেখ বলেন, ‘শ্বাসকষ্টে রাইতে ঘুমাইতে পারি না। টাকার অভাবে ওষুধও কিনতে পারি না। আইজ ডাক্তার দেখাইছি, ওষুধও পাইছি। অহন মনে হয় রাইতে একটু শান্তিতে ঘুমাইতে পারমু।’
 
শুধু জয়নাল শেখ নন, তাঁর মতো অসংখ্য অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটিয়েছে মুন্সীগঞ্জ জেলা যুবদলের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ১১ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল অর্ধসহস্রাধিক দুস্থ ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
 
চিকিৎসা নিতে আসা ৭০ বছর বয়সী ফজলু কাজীও দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় জর্জরিত। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর অসুখ-বিসুখ। কিন্তু আর্থিক সংকটে নিয়মিত চিকিৎসা নেওয়া হয়ে ওঠে না। তিনি জানান, 'বয়স হইছে, শরীরে কত রকমের অসুখ। ডাক্তার দেখাইতে গেলে টাকা লাগে, ওষুধ কিনতেও টাকা লাগে। সব সময় তো আর সেই সামর্থ্য থাকে না। আইজ বিনা পয়সায় ডাক্তার দেখাইলাম, ওষুধও পাইলাম। আমাগো মতো গরিব মানুষের লাইগা এই আয়োজন অনেক বড় উপকার।’
 
চিকিৎসাসেবা নিতে আসা আরেক নারী শেফালী রাণী দাস। স্বামী মারা যাওয়ার পর জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছে তাঁর। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তিনিও আনন্দিত। শেফালী রাণী দাস বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে দিন কাটাই। নিজের চিকিৎসার জন্য আলাদা করে টাকা জোগাড় করা কঠিন। এখানে এসে ডাক্তার দেখাতে পারলাম, ওষুধও পেলাম। আমাদের মতো অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ালে অনেক উপকার হয়।’
 
এদিন সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ। চিকিৎসকের পরামর্শ আর বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
 
চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। এ ছাড়া বক্তব্য দেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্য সচিব লুৎফর রহমান পাভেল প্রমুখ।
 
আলোচনা সভায় আগামী তিন দিন জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, মাদকবিরোধী কর্মকাণ্ড এবং দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)