শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লৌহজংয়ে সরকারি স্থাপনায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৬ এ এম
লৌহজংয়ে সরকারি স্থাপনায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) লৌহজং উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সরকারি স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী অগ্নিনির্বাপণ যন্ত্রের যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি স্থাপনাগুলোতে অগ্নিনির্বাপণ যন্ত্র সরবরাহের এ উদ্যোগ অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)