শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরুল বর্ষের দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা বিভাগে কবিতা আবৃত্তিতে প্রথম মুন্সীগঞ্জের জবা কর্মকার

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ এ এম
নজরুল বর্ষের দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়  ঢাকা বিভাগে কবিতা আবৃত্তিতে প্রথম মুন্সীগঞ্জের জবা কর্মকার


নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা বিভাগে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন মুন্সীগঞ্জের জবা কর্মকার। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ‘ক’ বিভাগে অংশ নিয়ে ঢাকা বিভাগের সব জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেন তিনি। জবা মুন্সীগঞ্জের কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত ঢাকা বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার এ আয়োজন করে বিভাগীয় কমিশনারের কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াছমিন বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

জবা কর্মকার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাসিন্দা। তাঁর বাবা গোপাল কর্মকার ও মা গীতা কর্মকার। তিনি সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি আবৃত্তিচর্চা ও উপস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। টঙ্গিবাড়ির আড়িয়ল এলাকার একটি বিদ্যালয়ে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জবা। এ ছাড়া জেলার অন্যতম অনলাইন গণমাধ্যম ‘আমার বিক্রমপুর’-এর জনপ্রিয় পডকাস্ট 'আমার কথায়' নিয়মিত উপস্থাপনা করেন তিনি।

উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন জবার সাংস্কৃতিক প্রতিভা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। তাঁর এ অর্জনে আনন্দিত কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির প্রশিক্ষক ও সংশ্লিষ্টরা। একাডেমির পরিচালক ও জবার আবৃত্তি প্রশিক্ষক জিতু রায়ের তত্ত্বাবধানে আবৃত্তিচর্চা করে আসছেন তিনি।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার অনুভূতি জানিয়ে জবা কর্মকার বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। মুন্সীগঞ্জ জেলার হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞ আমার আবৃত্তির প্রশিক্ষক কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির পরিচালক জিতু রায়ের কাছে। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, যেন জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের সুনাম ধরে রাখতে পারি।”

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার পর এবার জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন জবা। তাঁর এ অর্জন মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন আনন্দের উপলক্ষ তৈরি করেছে। জাতীয় পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জেলার সুনাম অক্ষুণ্ন রাখতে চান তিনি।

সংস্কৃতি অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, জবার এই সাফল্য জেলার অন্য তরুণ-তরুণীদের আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়েও মুন্সীগঞ্জের মুখ উজ্জ্বল করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)