শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৮ এ এম
সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও কুপিয়ে জখমের মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম ও মো. আল আমিন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুর আলম বলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব ইছাপুরা গ্রামের মো. শাহ আলম চৌধুরীর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে মাচা তৈরির জন্য শাহ আলম চৌধুরী বসেছিলেন। এ সময় নুর আলম তাঁকে সেখানে বসতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।
 
নুর আলমের দাবি, পরে মিথ্যা তথ্য দিয়ে শাহ আলম চৌধুরীকে কুপিয়ে জখমের ঘটনা সাজিয়ে তাঁদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া তথ্য ব্যবহার করা হয়েছে। মারধর ও কুপিয়ে জখমের ঘটনার সঙ্গে তাঁরা কেউ জড়িত নন।
 
তিনি আরও বলেন, তাঁদের হেনস্তা করার উদ্দেশ্যে শাহ আলম চৌধুরীর ছেলে রাজু আহম্মেদ চৌধুরী তাঁদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদের তথ্য সম্পর্কে তাঁরা অবগত না।
 
সংবাদ সম্মেলনে অপর ভুক্তভোগী মো. আল আমিন বলেন, কুপিয়ে জখমের যে ঘটনার কথা বলা হয়েছে, সেদিন তাঁর ভাই বাড়িতে বসে ছিলেন। অথচ প্রকাশিত ওই সংবাদে তাঁর ভাইয়ের নাম জড়ানো হয়েছে।
 
আল আমিন বলেন, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)