এপেক্স ক্লাব অব শ্রীনগরের সভাপতি অহিদুল ও সম্পাদক ফাহাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এপেক্স ক্লাব অব শ্রীনগরের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মো. অহিদুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মাহমুদ হাসান ফাহাদ।

গতকাক শনিবার রাত  ৭ টার দিকে জেলার লৌহজং উপজেলার

 শিমুলিয়া ঘাট এলাকার শেখের হাড়ি রেষ্টুরেন্টে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জসিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর গভর্নর এপেক্সিয়ান ডা. মো. সালাহউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি এপেক্সিয়ান ডা. মাসুম খান দালু।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভার কার্যক্রম শুরুর ঘোষণা, পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, এপেক্সের আদর্শ পাঠ ও ইনভোকেশন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদের পরিচিতি, শুভেচ্ছা ও অপারগতা প্রকাশ এবং পত্রপ্রাপ্তি ও যোগাযোগ পর্বও সম্পন্ন হয়। এসব পর্ব পরিচালনায় দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান মো. জসিম মোল্লা, হাজী মো. আরিফুল ইসলাম বুলেট, মো. সাইফুল আলম ভূঁইয়া, মো. সাইফুর রহমান, মাহমুদ হাসান ফাহাদ ও আতিকুর রহমান নান্নু।

পরে বিজনেস সেশনে আইপিপির কাছে দায়িত্ব হস্তান্তর, ২০২৬ সালের ক্লাব প্রতিবেদন উপস্থাপন এবং ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী দায়িত্ব হস্তান্তর করেন আইপিপি এপেক্সিয়ান আতিকুর রহমান নান্নু। ক্লাব প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি এপেক্সিয়ান মো. জসিম মোল্লা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে নতুন বোর্ড নির্বাচনের কার্যক্রম হস্তান্তরের পর ২০২৭ সালের নতুন বোর্ড ঘোষণা করা হয়।

সমাপনী পর্বে অতিথিদের বক্তব্য, জরিমানা পর্ব ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত হয়। অতিথিরা এপেক্সের সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ক্লাব বোর্ডে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান মো. জসিম মোল্লা। কমিটির অন্যান্য দায়িত্বে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. অহিদুল ইসলাম মোল্লা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল আলম ভূঁইয়া, আইপিপি ও এক্সপানশন ডিরেক্টর আতিকুর রহমান নান্নু, সেক্রেটারি ডা. মাসুম খান দালু, ট্রেজারার জানি বেপারী, সার্ভিস ডিরেক্টর মাহমুদ হাসান ফাহাদ, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর শামসুল ইসলাম নয়ন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর মো. আরিফুল ইসলাম বুলেট, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর শাহাদাতুল ইসলাম বাবু এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস সোহেল হামিদ।

নতুন নেতৃত্বের মাধ্যমে এপেক্স ক্লাব অব শ্রীনগরের সেবামূলক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এপেক্স ক্লাব অব শ্রীনগরের সভাপতি অহিদুল ও সম্পাদক ফাহাদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এপেক্স ক্লাব অব শ্রীনগরের সভাপতি অহিদুল ও সম্পাদক ফাহাদ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত