প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা নিমতলা থেকে মাওয়াগামী মহাসড়কের উভয়মুখী লেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে যুবদল নেতা মুক্তার হোসেন খান, মনির হোসেন, লোকমান সেক, হাসান আহমেদ, মাসুদ রানা, রাজু আহমেদ, বাবুল আহমেদ, আলী আকবর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, জাবেদা আকরাম, হিমাল আহমেদ, ইমো হোসেন, রাসেল শেখ ও আরিফ মোড়লসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ যতদিন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, ততদিন মুন্সীগঞ্জ জেলা যুবদল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা নিমতলা থেকে মাওয়াগামী মহাসড়কের উভয়মুখী লেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে যুবদল নেতা মুক্তার হোসেন খান, মনির হোসেন, লোকমান সেক, হাসান আহমেদ, মাসুদ রানা, রাজু আহমেদ, বাবুল আহমেদ, আলী আকবর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, জাবেদা আকরাম, হিমাল আহমেদ, ইমো হোসেন, রাসেল শেখ ও আরিফ মোড়লসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ যতদিন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, ততদিন মুন্সীগঞ্জ জেলা যুবদল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত