প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য ধর্মাবলম্বী—সংখ্যায় কম হোক বা বেশি—বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক এবং সবার নাগরিক অধিকার সমান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে কোরআন ও হাদিস অনুসরণ করে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন; এটি তাদের নিজস্ব বিষয়।’

সম্মেলনের দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, খতমে নবুওয়াত সম্মেলনের দাবি বাস্তবায়নে হুজুরদের পক্ষ থেকে যেসব দাবি আগে ছিল, এখনো আছে—তা আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করা হবে।

বিগত সরকারের সময়ের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসনামলে ছিলেন তারা। বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হওয়ার পাশাপাশি শাপলা চত্বরে শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের হত্যার ঘটনা স্মরণ করে তিনি বলেন, তাদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি এবং অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ছবিসহ নাম-ঠিকানা প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও এখনো সব তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের পরামর্শের ভিত্তিতে করা নিয়মিত মামলা করা হয়েছে। তা তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং এর বিচার হবে।

সীমান্তের ওপার থেকে অস্থিরতা ও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা চলছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে তাদের উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলে মতভেদ ও তর্ক-বিতর্ক থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সে রকম ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, শান্তিশৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে ইজতেমায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

তিন দিনব্যাপী এই বার্ষিক আয়োজনে কয়েক হাজার ওলামা-কেরাম অংশ নেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাহফিলে ছিল উপচেপড়া ভিড়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত