প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের জানাজা সম্পন্ন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠক শাহ নেওয়াজ শান্তর মা শামসুর নাহার বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর হাফেজিয়া জামিয়া এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে সৈয়দপুরে তাঁর নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শামসুর নাহার বেগমকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের জানাজা সম্পন্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠক শাহ নেওয়াজ শান্তর মা শামসুর নাহার বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর হাফেজিয়া জামিয়া এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে সৈয়দপুরে তাঁর নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শামসুর নাহার বেগমকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত