আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

"পৌরসভার সড়ক সন্ধ্যার পর অন্ধকারে, ভয় ভয় কাজ করে"

সড়ক বাতি নষ্ট, বলার পরও নেই কোনো উদ্যোগ 
 
“কয়েক বছর ধরে বাতিগুলো নষ্ট। তাই প্রতিদিন  সন্ধ্যার পর মুন্সীগঞ্জ পৌরসভার সড়কগুলো অন্ধকার হয়ে যায়, তখন সড়কে বের হলে ভয় ভয় কাজ করে। তাছাড়া মাদক আড্ডা এদিকে বেশি। লাইটগুলো থাকলে সাহস লাগে। নষ্ট বাতির কথা জানিয়ে পৌরসভায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।" উপরোক্ত কথাগুলো বলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেন। 
 
অপরদিকে ৮ নম্বর ওয়ার্ডের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ সড়কে বাতি না থাকায় অন্ধকারের সুযোগে মাদকসেবীদের আড্ডা বাড়ছে। অনেক সময় সন্দেহজনক লোকজনও ঘোরাফেরা করে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
 
খোঁজ নিয়ে জানা গেছে, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মতো মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মহল্লায়   সড়ক বাতি নষ্ট হয়ে রয়েছে। অথচ সেগুলো মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, কোথাও বাতি আছে, কিন্তু সংযোগের তার নেই। কোথাও তার থাকলেও বাতি নেই। আবার কোথাও খুঁটি থাকলেও বাতি নষ্ট হয়ে পড়ে আছে, আর কোথাও খুঁটিই নেই। ফলে সন্ধ্যা নামলেই পৌরসভার বিভিন্ন সড়ক ডুবে যায় অন্ধকার আবহে। 
 
স্থানীয় পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। একাধিকবার বিষয়টি জানানো হলেও মেরামত বা নতুন করে সড়ক বাতি স্থাপনের উদ্যোগ দেখা যায়নি। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, নারী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা।
 
পৌরসভার ৮ নং ওয়ার্ড যোগিনীঘাট ব্রীজ থেকে মোল্লাচর (আংশিক) সড়ক বাতির সংযোগ থাকলেও প্রত্যেকটি খুঁটিতে নেই বাতি। ফলে সন্ধ্যার পর সেখানে মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়। আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। গেলো কয়েক মাসে ডিবি পুলিশের একাধিক মাদক বিরোধী অভিযানেও থেমে নেই মাদক কেনাবেচা। 
 
অপরদিকে একই অবস্থা পৌরসভার ২ নং ওয়ার্ড,  ৩ নং ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি মহল্লার চিত্র।  শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষ্য,“কোচিং ও অন্যান্য কাজ শেষে সন্তানদের বাড়ি ফিরতে দুশ্চিন্তায় থাকতে হয়। সড়ক বাতি না থাকায় অন্ধকারে দুর্ঘটনা ও অপরাধ—দুই ঝুঁকিই বেড়েছে।”
 
পৌর বাসিন্দারা বলছেন, পৌর এলাকার বিভিন্ন সড়ক অন্ধকার থাকায় মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে চুরি, ছিনতাই ও মাদকসেবীদের বিচরণও বেড়েছে বলে তাঁদের অভিযোগ। অথচ নাগরিক নিরাপত্তার অন্যতম মৌলিক সেবা হিসেবে সড়ক বাতি সচল রাখার দায়িত্ব পৌরসভার।
 
স্থানীয়দের ভাষ্য, পৌরসভার উন্নয়ন কার্যক্রম নিয়ে নানা প্রচারণা থাকলেও অচল সড়ক বাতি মেরামতের মতো মৌলিক নাগরিক সেবায় চরম অবহেলার পরিচয় দিচ্ছে কর্তৃপক্ষ। দ্রুত সব ওয়ার্ডে জরিপ চালিয়ে নষ্ট বাতি, তার ও খুঁটি প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যেসব লাইটপোস্টে বাতি নষ্ট হয়ে গেছে, সেখানে নতুন বাতি লাগানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

"পৌরসভার সড়ক সন্ধ্যার পর অন্ধকারে, ভয় ভয় কাজ করে"
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

"পৌরসভার সড়ক সন্ধ্যার পর অন্ধকারে, ভয় ভয় কাজ করে"

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত