একাধিক পুকুর বা জলাশয় ভরাট ও ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায়
"মুন্সীগঞ্জ শহর বড় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে"
মুন্সীগঞ্জ শহরের ভেতরে এখনও যতগুলো পুকুর বা জলাশয় আছে, সেগুলো সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তার ভাষ্য, ‘মুন্সীগঞ্জ শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই ছোট-বড় অগ্নিকাণ্ড ঘটে থাকে। কাছাকাছি কোনো জলাধার না থাকায় দ্রুত পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় দূরের এলাকা থেকে ট্যাংকার এনে আগুন নেভাতে হয়, যার ফলে সময় নষ্ট হয় ও ক্ষয়ক্ষতি বাড়ে। জলাধার হারানোর ফলে শুধু নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, শহরের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোও মারাত্মক চাপে পড়ছে। এই পরিস্থিতিতে জলাধার না থাকায় ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, দিনদিন কমে যাচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রাকৃতিক জলাধার। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পুকুর ও জলাশয় একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। এতে করে শুধু পরিবেশ বিপর্যয় নয়, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পানির চরম সংকট দেখা দিচ্ছে। জনসাধারণ, পরিবেশবিদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতে, এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে শহরজুড়ে ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক সময়ে শহরের মানিকপুর মসজিদ সংলগ্ন বহু পুরোনো একটি পুকুর ভরাট হয়ে গেছে। সেখানে এখন নির্মিত হয়েছে বহুতল ভবনসহ স্থাপনা। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে এই পুকুরটি আশপাশের মানুষের পানির চাহিদা মেটানোর পাশাপাশি অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু ভরাটের পর ইমারত নির্মাণে অগ্নিনির্বাপণের পথ বন্ধ।
অন্য দিকে শহরের মালপাড়া এলাকায় জোড়া পুকুর রয়েছে যা এখন কচুরিপানায় ভর্তি। একই সঙ্গে এই পুকুর বর্তমানে ব্যবহার হচ্ছে ময়লার ভাগাড় হিসেবে। পুরনো এই পুকুর রক্ষনাবেক্ষন নেই। এছাড়া শহরের প্রাণকেন্দ্র মুন্সীগঞ্জ সদর থানা সংলগ্ন ২টি পুকুর রয়েছে। দেখভালের দায়িত্ব পালন না করায় এই পুকুর ২টিতেও আশেপাশের মানুষ ও ব্যবসায়ীরা নিয়মিত ময়লা ফেলে নোংরা করে ফেলেছে। অথচ জয়েক বছর আগেও পুকুরের পানি টলমল করতো। কিন্তু এখন পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পানিতে ভাসতে দেখা যায় নিষিদ্ধ পলিথিন।
অন্য দিকে দেওভোগ এলাকায়ও একাধিক পর ভরাট করা হয়ে আরেকটি পুকুরে পাড় ঘেঁষে টিনসেট মার্কেট নির্মাণ করে পুকুরটিকে দূষিত করে তুলেছে।
মালপাড়া এলাকার বাসিন্দা বেনজির আহমেদ বলেন, ‘জলাধার শুধু আগুন নেভানোর জন্য নয়, শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস এবং জীববৈচিত্র্য রক্ষার জন্যও অপরিহার্য। পুকুর ভরাট মানেই শহরের জীবনব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।
তিনি আরও জানান, ‘অধিকাংশ পুকুর ভরাট করা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে। ভরাট হওয়া জলাশয়গুলো মূলত প্লট তৈরি বা ভবন নির্মাণের জন্য দখল করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।
নাগরিকদের মতে, প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। তবে কেবল আইন দিয়ে নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। নয়তো সব উদ্যোগ ব্যর্থ হতে পারে।
আরিফ হোসেন নামের শহরবাসী বলেন, ‘পানির উৎস রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি না পেলে প্রশাসনিক পদক্ষেপগুলোও খুব বেশি কাজে আসবে না।
হরগঙ্গা শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, আমরা পরিবেশ নিয়ে স্কুল-কলেজে শিখি, কিন্তু বাস্তবে দেখছি ঠিক উল্টোটা। একটার পর একটা পুকুর ভরাট হচ্ছে। নাঈমের মতে, পুকুর ও জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশগত ভারসাম্যের জন্য নয়, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায়ও অপরিহার্য।
এ বিষয়ে পরিবেশকর্মীরা বলছেন, পুকুর ও প্রাকৃতিক জলাধার ভরাট পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এতে শুধু পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে না, নাগরিক জীবন ও সুরক্ষা ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ছে। তাই এখনই সময় শহরের বাকি জলাধারগুলোকে আইনি ও সামাজিকভাবে সুরক্ষার আওতায় আনার। প্রাকৃতিক জলাধার সংরক্ষণে প্রয়োজন শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধ নাগরিক ভূমিকা। জলাধার হারালে শুধু একটি পুকুর নয়, হারাতে হবে ভবিষ্যতের নিরাপত্তা ও টেকসই শহর গঠনের স্বপ্ন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

মতামত