মুন্সীগঞ্জের ৪১টি পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের সার্বিক দিকনির্দেশনায় শনিবার থেকে নজরদারি শুরু করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মত কুচক্রী মহলের অপতৎপরতা রুখতে এবং ব্যবসায়ীরা যেন পশু বিক্রি করে তাদের কষ্টার্জিত টাকা নিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়িতে ফিরতে পারেন সে ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জনগণ ও সম্পদের নিরাপত্তা, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় গমনাগমন নিশ্চিতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঈদ হোক আনন্দময় ও উৎসবমুখর।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

মতামত