বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, "আসেন ওপেন লড়াই খেলি, কার জনসমর্থন বেশী তার হিসাব করতে পারবেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন বললেন, 'পুলিশ প্রশাসন আপনার বাপের না' বিনা অপরাধে নিরীহ মানুষের বিরুদ্ধে অবস্থান নিবে। তারা জানে জনগন কার পাশে আছে "।
বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের কড়া সমালোচনা করে বলেন, “উপরে আল্লাহ আর নিচে জনগণ ছাড়া আমার কেউ নেই। রতন সাহেব প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় আমার অনুসারী নেতাকর্মীদের একের পর এক বহিষ্কার করে যাচ্ছেন। কিন্তু নেতা বহিষ্কার করলেই কি জনস্রোত থামানো যায়? জনগণ আমার পাশে আছে। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও জনগণের ঋণ শোধ হবে না।
তিনি বলেন, শুনতে পাচ্ছি প্রত্যেকটা লোকের ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে নাকি গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসন কারো ব্যক্তিগত সম্পদ নয়। ওয়ারেন্ট ছাড়া যদি কোনো সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করা হয়, তবে মুন্সীগঞ্জের জনগণ তা মেনে না নিয়ে পাল্টা জবাব দিতেও পিছিয়ে যাবে না।
প্রয়াত ও অসুস্থ নেতাদের প্রসঙ্গ টেনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনকে প্রশ্ন করেন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন। তিনি জানতে চান, এম শামসুল ইসলাম সাহেব মারা গেছেন। আপনি কি তার জানাজায় এসেছিলেন। আব্দুল হাই সাহেব সাড়ে চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, তাকে কি একবারও দেখতে গিয়েছেন। অথচ তাদের নাম ভাঙিয়ে গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী রাজনীতি করছেন। জনগনের সাথে প্রতারণা করছেন আপনি। আপনাদের মুখে শরম নেই?
তিনি আরও যোগ করেন, এতই যদি ক্ষমতা থাকে, তবে
বহিষ্কারের রাজনীতি ছেড়ে ভোটের মাঠে আসেন। ৫ মিনিটও টিকতে পারবেন না। আমি বিজয়ী হই বা না হই, মরণ পর্যন্ত আপনাদের (জনগণের) পাশে আছি। ভয় পাবেন না, ভোটের লড়াইয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।
এর আগো নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা বিএনপির সিনিয়র নেতা আতাউর হোসেন বাবুল, যুব সমাজের আইডল কাজী আবু সুফিয়ান বিপ্লব, বিএনপি নেতা শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান
খান ও অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলেল সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. শাহীন মিয়া, জেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব মো. মাসুদ রানা, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন মিজি, মো. ঝন্টু মিজিসহ অসংখ্য নেতৃবৃন্দ।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

মতামত