মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া আড়তে জেলে, মৎস্যজীবী ও আড়তদারদের নিয়ে জাটকা সংরক্ষণে জনসচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগেa এ সভার আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় সভায় জাটকা সংরক্ষণের গুরুত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম এবং মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
মতামত