মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা পুরস্কৃত হয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে আন্তর্জাতিক অর্থ প্রেরণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ব্যাংকটির মাধ্যমে প্রতি রেমিট্যান্স পেমেন্ট গ্রহণের সঙ্গে সঙ্গে গ্রাহকদের তাৎক্ষণিকভাবে একটি করে উপহার প্রদান করা হচ্ছে।
এ পর্যন্ত আনন্দপুরের কালু বেপারী, দীঘিরপাড়ের জাহানারা বেগমসহ মোট আটজন গ্রাহক পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রবাসী স্বজনদের পাঠানো অর্থ সহজ ও নিরাপদে পাওয়ার সুবিধার কথা তুলে ধরেন।
দিঘিরপাড় অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক রেজাউল হক জানান, রমজান মাসব্যাপী এ ক্যাম্পেইন চলবে। তিনি বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে গ্রাহকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও গ্রাহকসেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত