আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যে দিবস পালন

“অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
 
সভায় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার সংরক্ষণ, তাদের সম্ভাবনা বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান, মোবাইল হেলথ ক্লিনিক চালু, সহায়ক উপকরণ তৈরিতে প্রণোদনা প্রদান, নিয়োগে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রশিক্ষণ ও প্যারা অলিম্পিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ, প্রতিবন্ধী বিষয়ক আইনসমূহের কার্যকর বাস্তবায়ন এবং প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাংগঠনিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 
 
সভায় অটিজমসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 
 
আলোচনা সভা শেষে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
 
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন; সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দেবরাজ মালাকার; প্রতিষ্ঠাতা পরিচালক, পলক অটিজম স্কুল; সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যে দিবস পালন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যে দিবস পালন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
“অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
 
সভায় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার সংরক্ষণ, তাদের সম্ভাবনা বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান, মোবাইল হেলথ ক্লিনিক চালু, সহায়ক উপকরণ তৈরিতে প্রণোদনা প্রদান, নিয়োগে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রশিক্ষণ ও প্যারা অলিম্পিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ, প্রতিবন্ধী বিষয়ক আইনসমূহের কার্যকর বাস্তবায়ন এবং প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাংগঠনিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 
 
সভায় অটিজমসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 
 
আলোচনা সভা শেষে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
 
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন; সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দেবরাজ মালাকার; প্রতিষ্ঠাতা পরিচালক, পলক অটিজম স্কুল; সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত