অটোরিকশা-মিশুকে ইচ্ছে মতো ভাড়া আদায়, কখনও নাজেহাল হয় যাত্রীরা
সৃষ্ট ক্ষোভে যে কোনো সময় ফুঁসে ওঠতে পারে শহরবাসী
▫️ ভাড়া নির্ধারণ করে স্ট্যান্ডগুলোতে সাটানোরদাবী যাত্রীদের
▫️দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানিয়েছেন সচেতন মহল
মো. নাজির হোসেন
মুন্সীগঞ্জ শহরে ইজিবাইক তথা মিশুক ও অটোরিকশার নির্ধারিত ভাড়া না থাকায় যাত্রীদের কাছ থেকে চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। দিন-রাত বলে কিছু নেই, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা মুন্সীগঞ্জে এসে বনে যাচ্ছে মিশুক
চালক। অন্য জেলা থেকে এসে তারা অতিরিক্ত ভাড়া আদায় করে শহরবাসীকে বোঝানোর চেষ্টা করে এটাই নির্ধারিত ভাড়া।
আর রাত ৯টার পর কিংবা বৃষ্টির সময় একই দূরত্বের জন্য স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া দাবি ও আদায় করার অভিযোগ করছেন যাত্রীরা। কখনও কখনও যাত্রীদের নাজেহাল করে তাদের দাবী করা ভাড়া আদায় করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আর্থিক হয়রানি ও দুর্ব্যহারের কারনে শহরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে কোনো সময় ফুঁসে ওঠতে পারে শহরবাসী।
যাত্রীদের অভিযোগ, একই স্থান থেকে একই গন্তব্যে যেতে সময় ও পরিস্থিতিভেদে ভিন্ন ভিন্ন ভাড়া দাবি করেন চালকরা। দিনের বেলায় যে ভাড়া নেওয়া হয়, সন্ধ্যার পর কিংবা বৃষ্টির সময় তা বাড়িয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে চালকের দাবিকৃত অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে যাত্রীদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়ার
ঘটনাও ঘটে।ননিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রী বলেন, শহরে মিশুকের কোনো নির্ধারিত ভাড়া তালিকা নেই। ফলে চালকরা নিজেদের
মতো ভাড়া দাবি করছেন। বিশেষ করে রাত ও বৃষ্টির সময় যাত্রীদের এক ধরনের জিম্মি পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বাধ্য হয়ে
অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। কাচারি থেকে লাঞ্চঘাট ২০ টাকা রেগুলার ভাড়া, এখন নিচ্ছে ৩০ টাকা। বড় ইজিবাইকে কাচারি থেকে পেট্রোলপাম্প ১০ টাকা ভাড়া, নিচ্ছে ১৫ টাকা। কোট থেকে কাচারি গাড়ি ওঠলেই ২০ টাকা দিতে হয়।
চালকদের দাবি, বর্তমান সময়ে ইজিবাইক পরিচালনার ব্যয় অনেক বেড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে ব্যাটারি চার্জ দিতে
অতিরিক্ত খরচ হচ্ছে। পাশাপাশি যন্ত্রাংশ, মেরামত ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। এসব কারণে পরিস্থিতি অনুযায়ী কিছুটা বেশি ভাড়া নিতে হচ্ছে বলে
দাবি তাদের।
তবে যাত্রীদের প্রশ্ন, পরিচালন ব্যয় বাড়লেও নিজেদের ইচ্ছেমতো ভাড়া নির্ধারণের সুযোগ চালকদের কতটা যুক্তিসংগত? তাদের
মতে, ভাড়া বাড়ানোর প্রয়োজন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও নির্ধারিত ভাড়া কাঠামো করা উচিত। কোনো চালক যাতে নিজের ইচ্ছেমতো
ভাড়া আদায় করতে না পারেন, সে জন্য প্রয়োজন নিয়মিত তদারকি।
শহরবাসীর অভিযোগ ভাড়া নির্ধারণ না থাকায় একদিকে যেমন যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধ তৈরি হচ্ছে, অন্যদিকে গণপরিবহন ব্যবস্থায় তৈরি হচ্ছে এক ধরনের অনিয়ম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এবং নিয়মিত কর্মজীবী যাত্রীরা।
মো. আল-আমিন নামে এক শিক্ষার্থী বলেন, শুধু ভাড়া নির্ধারণ করলেই হবে না, নির্ধারিত ভাড়া কার্যকর হচ্ছে কি নাÑতা নিশ্চিত করতেও নিয়মিত অভিযান ও তদারকি প্রয়োজন। শহরের
গুরুত্বপূর্ণ সড়ক ও যাত্রী ওঠানামার স্থানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ অবস্থায় মুন্সীগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত ইজিবাইক (মিশুক) ও অটোরিকশার দূরত্ব ভিত্তিক ভাড়া নির্ধারণ, দৃশ্যমান স্থানে ভাড়া তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর তদারকির দাবি জানিয়েছেন শহরবাসী।
সচেতন মহলের ভাষ্য, প্রতিদিন হাজারো মানুষ যে পরিবহনের ওপর নির্ভরশীল, সেই পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা থাকবে না কেন? যাত্রীদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া
না হলে ভাড়া নিয়ে চালক-যাত্রী বিরোধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর ইসলাম বলেন, সরকার এ বিষয়ে নীতিমালা জারি করবেন। আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে। পরবর্তী নির্দেশনায় ব্যবস্হা নেয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত