অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হয় বিদেশগামী তরুণদের। তারপর দুই শতাধিক তরুণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্নগোপনে রাজন নামে ট্রাভেলস ব্যবসায়ী। ভুক্তভোগীদের অভিযোগ রাজনের প্রতারণায় নিঃস্ব হয়ে গেছেন তারা।
খবর নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের আব্দুল রাশেদ সরকারের ছেলে রাজন সরকার গত কয়েক বছর আগে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ‘আরাফ কনসালটেন্সি ট্রাভেলস এজেন্সি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। এই কাজে তাকে সহযোগিতা করে তার বন্ধু ও গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ওরফে মনিরুজ্জামান। পরবর্তীতে সেই অফিসটি বন্ধ করে দিয়ে ঢাকার বারিধারা এলাকায় ‘হ্যাপি লাইফ ট্রাভেলস ‘নামে আরেকটি অফিস খুলে বসেন তারা। তবে গত কয়েক মাস ধরে সেই অফিসটিও বন্ধ। এর মধ্যে গত প্রায় তিন মাস ধরে গ্রাহকদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রাজনের। ভুক্তভোগী গ্রাহকদের দাবি তারা প্রতারিত হয়েছেন। তাদের কোটি কোটি টাকা নিয়ে ভারত হয়ে পর্তুগালে চলে যাওয়ার চেষ্টা করছে সে।
সরেজমিনে রাজনের ভবেরচর ও ঢাকা অফিসে গিয়েছে সেগুলো বন্ধ পাওয়া যায়। এদিকে প্রতারিত গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় তাদের চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। এসব ব্যাংক হিসাব দিয়ে গত এক বছরে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে।
কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা শাহপরান বলেন, সার্বিয়া নেওয়ার কথা বলে রাজন আমার কাছ থেকে ৮০ হাজার টাকা, কাগজপত্র ও পাসপোর্ট নেয়। যে কয়েক মাস তিনি সময় নিয়েছিলেন তা অনেক আগে শেষ হয়ে গেছে। এরপর থেকে তার নাম্বার ও তার অফিস বন্ধ। বিকল্প উপায়ে যোগাযোগ করে আমি তার কাছে আমার পাসপোর্টটা ফেরত চেয়েছিলাম তিনি সেটাও দিচ্ছেন না।আমার কাছে সকল তথ্য প্রমাণ আছে।
রাজধানী ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা তারেক আল জায়েদ নামে এক ভুক্তভোগী বলেন, অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে আমি প্রভাবিত হই। আমার মত শত শত যুবক এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছে। শুধু সার্বিয়া পাঠানোর নাম করে ৬০ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে আরও অন্তত দেড়শো লোকের কাছ থেকে টাকা নিয়ে রাজন এখন আত্নগোপনে। আর মোবাইল নাম্বার বন্ধ তার অফিসে গেলে আমরা অফিসও বন্ধ পাই। আমার ধারণা অন্তত ৮ থেকে ৯ কোটি টাকা নিয়ে সে পালিয়ে গেছে।
রাফি হাসান নামের ভুক্তভোগী বলেন, আমাদের দায়ের করা একটি মামলায় তার ঢাকা অফিসের ম্যানেজার সানাউল্লাহ আটক হয়েছে। রাজনের প্রতারণা শত শত পরিবার পথে পথে গেছে। মানুষকে ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়েও প্রতারিত করতো সে।
রাকিবুল ইসলাম নামে ভুক্তভোগী বলেন, ১০ মাসের ভেতর ইতালি নেওয়ার কথা বলে রাজন আমার কাছ থেকে ২ লক্ষ টাকা নেয়। বাকি টাকা কাজের অগ্রগতি বুঝে দেওয়ার কথা ছিল কিন্তু দেড় বছরে সে কিছুই করতে পারে নাই। অনেক কষ্ট করে আমি ১ লাখ ৪০ হাজার টাকা ফেরত পেয়েছি কিন্তু আমার পাসপোর্ট সে ফেরত দেয়নি।
আরিফুর রহমান নামের ভুক্তভোগী বলেন, ৫০ হাজার টাকা তাদের ব্যাংক একাউন্টে জমা দিয়েছিলাম, ফাইলপত্র নিয়ে বলেছিল কয়েক মাসের মধ্যে কাজ করে দেবে। মাসের পর মাস চলে যাচ্ছে রাজনের খবর নাই। আমরা খবর পেয়েছি রাজন ভারত হয়ে পর্তুগালে চলে যাওয়ার চেষ্টা করছে।
বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত রাজন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার সাক্ষাত চেয়ে তার ভবেরচর অফিসে গেলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি সম্পর্কে রাজনের বন্ধু গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ওরফে মনিরুজ্জামান বলেন, রাজন আমার বন্ধু, কখনো কখনো আমি তাকে সহযোগিতা করেছি। এটি আমার ব্যবসা নয় রাজনের ব্যবসা। রাজন যখন দেশের বাহিরে থাকতো তখন আমি কয়েকবার কয়েকজন গ্রাহকের কাছ থেকে আমার একাউন্টে টাকা নিয়েছিলাম। রাজন দেশে আসার পরে আমি সেই টাকা তাকে দিয়ে দিয়েছি। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। রাজনের মোবাইল এবং ফেইসবুক আইডি হ্যাক হয়ে গেছে। সে শীঘ্রই গ্রাকদের সাথে যোগাযোগ করবে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম কোন বিষয় নিয়ে আমাদের থানায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। হয়তো অন্য থানায় অথবা কোর্টে মামলা হয়েছে। যদি আমাদের থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করে তবে আমরা তা খতিয়ে দেখব।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

মতামত