আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অনুদানের কথা বলে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সমাজসেবা অধিদপ্তরের নাম ব্যবহার করে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য নগদ ৪ হাজার ৫০০ টাকা, শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহারসহ ১০ হাজার টাকা মূল্যের প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
 
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সদ্য সাবেক ফিল্ড সুপারভাইজার রেশমা খানমের অধীনস্থ কেয়ারটেকারদের মাধ্যমে ২টি মোবাইল নম্বর দেওয়া হয়। ওই নম্বরে যোগাযোগ করলে আবদুল্লাহ আল মামুন ও আলী আকবর চৌধুরী নামে দুই ব্যক্তি নিজেদের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দেন। তাঁরা প্রতি প্যাকেজের জন্য ৫৮০ টাকা করে অগ্রিম জমা দিতে বলেন এবং পরবর্তীতে অনুদান বা পণ্য দেওয়ার সময় ওই টাকা সমন্বয় করা হবে বলে জানান।
 
এ ঘটনায় উপজেলার অন্তত অর্ধশতাধিক শিক্ষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চাকরি বা কেন্দ্র বাতিলের আশঙ্কায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না বলে দাবি ভুক্তভোগীদের।
 
অভিযোগকারীদের মধ্যে ছয়জন শিক্ষক তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার বিস্তারিত জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, কেয়াইন ইউনিয়নের মাওলানা মো. মিজানুর রহমানের কাছ থেকে ১৫ হাজার টাকা, বালুচর ইউনিয়নের মাওলানা হারুনুর রশিদের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা, রাজানগর ইউনিয়নের জসিম উদ্দিনের কাছ থেকে ৫ হাজার ৬০০ টাকা, বালুচর ইউনিয়নের মাওলানা মাহমুদুর হাসানের কাছ থেকে ৯০ হাজার টাকা, কেয়াইন ইউনিয়নের মাওলানা শহীদুল ইসলাম নাঈমের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের মাওলানা কেফায়াতুল্লাহর কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ছয়জনের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।
 
ভুক্তভোগীরা জানান, ০১৩১৪৬৩৩৪৫১ ও ০১৩০৭৯৫০২৮১ নম্বরে বিকাশের মাধ্যমে বিভিন্ন দফায় তাঁরা টাকা পাঠান। টাকা পাঠানোর পর সিরাজদীখান উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে তাঁরা জানতে পারেন, আবদুল্লাহ আল মামুন ও আলী আকবর চৌধুরী নামে সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকেও এ ধরনের কোনো অনুদান কর্মসূচি পরিচালিত হচ্ছে না বলে জানতে পারেন তাঁরা। পরে কথিত ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ তাঁদের।
 
বালুচর ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মাহমুদুর হাসান বলেন, সমাজসেবা অধিদপ্তরের অনুদানের কথা বলে প্রথমে তাঁকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। ওই নম্বরে যোগাযোগ করলে আবদুল্লাহ আল মামুন ও আলী আকবর চৌধুরী নিজেদের সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা জমা দিতে বলেন।
 
মাহমুদুর হাসানের দাবি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রেশমা খানমের কাছ থেকেই তিনি ওই নম্বরটি পেয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, তাঁর প্রতিষ্ঠানের সহজ কোরআন শিক্ষার পাঁচজন শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১০ হাজার টাকা মূল্যের প্যাকেজ দেওয়া হবে। পরে আরও বেশি শিক্ষার্থীর নাম দেওয়া যাবে এবং নিজের নামেও প্যাকেজ নেওয়া যাবে বলে তাঁকে জানানো হয়। প্রত্যেকের নামে ৫৮০ টাকা করে অগ্রিম জমা দিতে বলা হয়।
 
এই আশ্বাসে বিশ্বাস করে তিনি কয়েক দফায় টাকা পাঠান। একপর্যায়ে তাঁর কাছ থেকে ৯০ হাজার টাকার বেশি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো অনুদান বা পণ্য না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ হয় তাঁর।
 
মাহমুদুর হাসান জানান, পরে সুপারভাইজার রেশমা খানমের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বাড়াবাড়ি না করার জন্য বলা হয়। বাড়াবাড়ি করলে তাঁর কেন্দ্র বাতিল হয়ে যাবে—এমন কথাও বলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
 
আরেক ভুক্তভোগী বালুচর ইউনিয়নের শিক্ষক মাওলানা হারুনুর রশিদ জানান, তিনিও রেশমা খানমের কাছ থেকে একটি মোবাইল নম্বর পেয়ে আবদুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে পাঁচজন অসহায় শিক্ষার্থীর নাম দিতে বলা হলেও এলাকায় আরও গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থী রয়েছে জানালে বেশি শিক্ষার্থীর নাম দেওয়ার সুযোগের কথা বলা হয়।
 
হারুনুর রশিদ জানান, পরে তাঁকে আলী আকবর চৌধুরী নামে আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁদের কথামতো তিনি প্রথমে ৬ হাজার ৫০০ টাকা পাঠান। টাকা পাঠানোর পর তাঁকে সিরাজদীখানে এসে সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। সেখানে এসে আবদুল্লাহ আল মামুন নামে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
ভুক্তভোগী শিক্ষকেরা ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা ফেরত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাবেক সুপারভাইজার রেশমা খানম ও তাঁর অধীনস্থ কেয়ারটেকাররা কথিত প্রতারক চক্রের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
 
অভিযোগের বিষয়ে রেশমা খানম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সিরাজদীখানে থাকাকালে আমি এ ধরনের কোনো কাজ করিনি।’
 
সিরাজদীখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু বলেন, ‘আমাদের অধিদপ্তর থেকে এমন কোনো অনুদান কর্মসূচি বা টাকা লেনদেনের সুযোগ নেই। প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তরের নাম ব্যবহার করে এ ধরনের জালিয়াতি করেছে। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অনুদানের কথা বলে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অনুদানের কথা বলে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত