মুন্সীগঞ্জ জেলার গর্ব, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের কৃতি গোলরক্ষক এস. পি রাফিজকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাকে সম্মাননা প্রদান করেন।
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী বাংলাদেশ দলের অতন্দ্র প্রহরী ছিলেন জেলার শ্রীনগর উপজেলার কৃতি সন্তান রাফিজ। তার অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতায় বাংলাদেশ এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি রাফিজকে আরও নিবিড় অনুশীলনে উৎসাহিত করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

মতামত