আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অবসর সময়ে অলসতা নয়, খেলাধুলায় মনোনিবেশ করুন’-ওসি কামাল আখন্দ

অবসর সময়ে অলসভাবে সময় না কাটিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল আখন্দ। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
 
গতকাল রোববার বিকেলে ভবেরচর হাইওয়ে থানার ওসির কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওসি কামাল আখন্দ।
 
ওসি কামাল আখন্দ বলেন, যে যার পেশায় থাকেন না কেন, অবসর সময়ে অলসভাবে সময় না কাটিয়ে বিকেলে খেলাধুলায় অংশ নেওয়া উচিত। বিশেষ করে যুবকদের মাদক ছেড়ে খেলাধুলায় আসতে হবে।
 
তিনি বলেন, পুলিশ সদস্যদের শরীর ও মন ভালো রাখা এবং কর্মব্যস্ততার মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি করতে ডিউটি শেষে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হচ্ছে। একেক দিন একেক মাঠে পুলিশ সদস্যরা ফুটবল খেলছেন। পাশাপাশি স্থানীয় যুবকদেরও খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে।
 
কামাল আখন্দ বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি। একসময় আমাদের সমাজ থেকে ফুটবল অনেকটাই হারিয়ে যেতে বসেছিল। এখন আবার ফুটবল ফিরে আসছে। মাঠে দর্শকের উপস্থিতি বাড়ছে, যুবকদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষ করে ফুটবলপ্রেমী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে মাঠে এসে খেলা উপভোগ করছে।
 
নিজেদের উদ্যোগে খেলাধুলা শুরুর বিষয়ে তিনি বলেন, এ ধরনের খেলাধুলার জন্য সরকারি কোনো নির্দেশনা বা আনুষ্ঠানিক গাইডলাইন পাওয়া যায়নি। তিনি ও থানার তদন্ত কর্মকর্তা একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর দুই থানার পুলিশ সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের চিন্তা আসে। সেই চিন্তা থেকেই নিজেদের উদ্যোগে খেলাধুলা শুরু করেন তারা।
 
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যেও খেলাধুলা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ডিউটি শেষে প্রতিদিন বিকেলে যারা অবসর থাকেন, তারা জার্সি পরে মাঠে নেমে পড়েন।
 
গজারিয়ায় খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে ওসি কামাল আখন্দ বলেন, আমরা চাই, পুরো গজারিয়ায় খেলাধুলার এই চর্চা ছড়িয়ে দিতে। যত বেশি মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ তৈরি হবে, সেটাকেই আমরা আমাদের সাফল্য হিসেবে দেখব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অবসর সময়ে অলসতা নয়, খেলাধুলায় মনোনিবেশ করুন’-ওসি কামাল আখন্দ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অবসর সময়ে অলসতা নয়, খেলাধুলায় মনোনিবেশ করুন’-ওসি কামাল আখন্দ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
অবসর সময়ে অলসভাবে সময় না কাটিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল আখন্দ। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
 
গতকাল রোববার বিকেলে ভবেরচর হাইওয়ে থানার ওসির কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওসি কামাল আখন্দ।
 
ওসি কামাল আখন্দ বলেন, যে যার পেশায় থাকেন না কেন, অবসর সময়ে অলসভাবে সময় না কাটিয়ে বিকেলে খেলাধুলায় অংশ নেওয়া উচিত। বিশেষ করে যুবকদের মাদক ছেড়ে খেলাধুলায় আসতে হবে।
 
তিনি বলেন, পুলিশ সদস্যদের শরীর ও মন ভালো রাখা এবং কর্মব্যস্ততার মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি করতে ডিউটি শেষে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হচ্ছে। একেক দিন একেক মাঠে পুলিশ সদস্যরা ফুটবল খেলছেন। পাশাপাশি স্থানীয় যুবকদেরও খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে।
 
কামাল আখন্দ বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি। একসময় আমাদের সমাজ থেকে ফুটবল অনেকটাই হারিয়ে যেতে বসেছিল। এখন আবার ফুটবল ফিরে আসছে। মাঠে দর্শকের উপস্থিতি বাড়ছে, যুবকদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষ করে ফুটবলপ্রেমী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে মাঠে এসে খেলা উপভোগ করছে।
 
নিজেদের উদ্যোগে খেলাধুলা শুরুর বিষয়ে তিনি বলেন, এ ধরনের খেলাধুলার জন্য সরকারি কোনো নির্দেশনা বা আনুষ্ঠানিক গাইডলাইন পাওয়া যায়নি। তিনি ও থানার তদন্ত কর্মকর্তা একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর দুই থানার পুলিশ সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের চিন্তা আসে। সেই চিন্তা থেকেই নিজেদের উদ্যোগে খেলাধুলা শুরু করেন তারা।
 
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যেও খেলাধুলা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ডিউটি শেষে প্রতিদিন বিকেলে যারা অবসর থাকেন, তারা জার্সি পরে মাঠে নেমে পড়েন।
 
গজারিয়ায় খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে ওসি কামাল আখন্দ বলেন, আমরা চাই, পুরো গজারিয়ায় খেলাধুলার এই চর্চা ছড়িয়ে দিতে। যত বেশি মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ তৈরি হবে, সেটাকেই আমরা আমাদের সাফল্য হিসেবে দেখব।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত