মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাসের অবৈধ সংযোগে চুনা কারখানা চালুর অভিযোগ উঠেছে। অবৈধ কারখানা গুলোতে একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে অবৈধ কারখানা গুঁড়িয়েও দেয়। তথাপি রাতের আঁধারে পুনরায় গ্যাস সংযোগের মধ্য দিয়ে চালু হয়ে যায় সেই চুনা কারখানা। আবার কখনো কখনো গুড়িয়ে দেওয়া কারখানা অন্যত্র স্থাপন করারও খবর পাওয়া গেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সরকারের কোটি কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে বলে দাবি করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সরেজমিন গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তায় গিয়ে দেখা যায়, একটি অবৈধ চুনা কারখানা। কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান কারখানাটির মালিক পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আতাউর রহমান। এই কারখানাটি গত কয়েকদিন আগে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেয়। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত আতাউরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবাইকে ম্যানেজ করে আমি কারখানা চালু করেছি। প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক সবার সঙ্গে কথা বলে নিয়েছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, কয়েক বছর ধরে দেখছি এখানে কারখানাটির কার্যক্রম চলছে। টিন দিয়ে ঘেরা এ জায়গার ভেতর মাঝেমধ্যে দেখি ট্রাক আসা-যাওয়া করে। যখন চুলা চালু থাকে, তখন বেশ শব্দ হয় এবং বেশ দূর থেকে আগুনের উত্তাপ টের পাওয়া যায়। কারা এখানে কাজ করেন আর কারখানাটির মালিককে এ ব্যাপারে আমরা কিছুই জানি না। প্রায়ই দেখি অভিযান হয়। প্রশাসনের লোকজন যাওয়ার পর আবার তারা গড়ে তোলে কারখানা। অপর আরেক বাসিন্দা ইব্রাহিম প্রধান বলেন, অবৈধ চুনা কারখানার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে বন্ধ করা যাচ্ছে না। আমরা এসব কারখানা বন্ধের দাবি জানাই।
এ ব্যাপারে মোবাইল ফোনে তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা বলেন, ‘গজারিয়া অংশে গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে চুনা কারখানা স্থাপনের খবর আমরা পাচ্ছি। আমরা নিয়মিত সেখানে অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা করার পর পরই পুনরায় গ্যাস সংযোগ নিয়ে এসব কারখানা আবার চালু করে ফেলা হচ্ছে। সরকারের কোটি কোটি টাকার সম্পদ চুরি হচ্ছে।আমাদের এই অভিযান চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। এ পর্যন্ত গ্যাস চুরির অপরাধে কতজনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছেন? উত্তর না দিয়ে ফোন কেটে দেয় সুরজিত সাহা। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, অভিযানের পর তিতাস কর্তৃপক্ষ অভিযোগ দিয়ে থাকে। তবে সেই অভিযোগে কারখানার সঙ্গে জড়িতদের সম্পর্কে যে সব তথ্য দিয়ে থাকে-তা অসম্পুর্ণ। তাই মামলা রুজু করা যায় না। আমরা সম্পুর্ণ তথ্য প্রদান করার তিতাস কর্তৃপ্ষকে বলেছি। শিগগিরই মামলা নেওয়া হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৫

মতামত