আপডেট : রোববার, ১৫ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিলো এলাকাবাসী

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ভাবে গড়ে উঠা চুনা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামে ওই চুনা কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশদ্রোন ভাটেরচর গ্রামের সাইফুল মাস্টারের বাড়ির সংলগ্ন জায়গায় একটি দুষ্টচক্র প্রশাসন ও তিতাসের চোখ ফাকি দিয়ে চারপাশে টিনের বেড়া দিয়ে চুনা কারখানাটি গড়ে তোলে। সেখানে কোটি কোটি টাকার গ্যাস জ্বালিয়ে তারা পাথর পুঁড়ে চুনা তৈরি করে এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করে তারা অর্থ বাণিজ্য করে অসছিল।
এ নিয়ে স্থানীয়রা বার বার এ চুনা কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করেও লাভ হতো না। এ ঘটনার পিছনে কারা জড়িত স্থানীয়রা তাদের খুঁজেও পেতো না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কয়েক বার ভেঙে দেওয়ার পরেও তারা আবার নতুন করে গড়ে তুলে চুনা কারখানা। শুক্রবার রাত পৌঁনে আটটার দিকে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠি সোঠা নিয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
বিশদ্রোন ভাটেরচর গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করে জানান, এই জায়গার মালিক মোস্তফা নামের এক ব্যক্তির এটা আমরা জানি। তবে এ অবৈধ চুনা কারখানার সাথে কারা জড়িত তাদের নাম জানে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাদের ম্যানেজ করে এই দুষ্ট চক্রটি অর্থ বাণিজ্য করছে আসছে। তারা আরো জানান, শুক্রবার স্থানীয়রা কারখানাটি গুড়িয়ে দেওয়ার ফলে ওই দুষ্ট চক্রটি এলাকাবাসীর বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তারা।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগকারীর নামটা তার এ মুহূর্তে মনে নেই বলে জানান এই কর্মকর্তা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিলো এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ভাবে গড়ে উঠা চুনা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামে ওই চুনা কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশদ্রোন ভাটেরচর গ্রামের সাইফুল মাস্টারের বাড়ির সংলগ্ন জায়গায় একটি দুষ্টচক্র প্রশাসন ও তিতাসের চোখ ফাকি দিয়ে চারপাশে টিনের বেড়া দিয়ে চুনা কারখানাটি গড়ে তোলে। সেখানে কোটি কোটি টাকার গ্যাস জ্বালিয়ে তারা পাথর পুঁড়ে চুনা তৈরি করে এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করে তারা অর্থ বাণিজ্য করে অসছিল।
এ নিয়ে স্থানীয়রা বার বার এ চুনা কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করেও লাভ হতো না। এ ঘটনার পিছনে কারা জড়িত স্থানীয়রা তাদের খুঁজেও পেতো না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কয়েক বার ভেঙে দেওয়ার পরেও তারা আবার নতুন করে গড়ে তুলে চুনা কারখানা। শুক্রবার রাত পৌঁনে আটটার দিকে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠি সোঠা নিয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
বিশদ্রোন ভাটেরচর গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করে জানান, এই জায়গার মালিক মোস্তফা নামের এক ব্যক্তির এটা আমরা জানি। তবে এ অবৈধ চুনা কারখানার সাথে কারা জড়িত তাদের নাম জানে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাদের ম্যানেজ করে এই দুষ্ট চক্রটি অর্থ বাণিজ্য করছে আসছে। তারা আরো জানান, শুক্রবার স্থানীয়রা কারখানাটি গুড়িয়ে দেওয়ার ফলে ওই দুষ্ট চক্রটি এলাকাবাসীর বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তারা।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগকারীর নামটা তার এ মুহূর্তে মনে নেই বলে জানান এই কর্মকর্তা।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত