মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত গণশুনানিতে সেবাগ্রহীতাদের প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নির্দেশ দিয়েছেন।
এর আগে বুধবার সকালে গণশুনানির কার্যক্রমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন গ্রহণ করেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা উপস্থাপন করেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও জনবান্ধব পরিবেশে সম্পন্ন হয়।
মতামত