ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনের চাকা বিস্ফোরিত হয়ে উল্টে যাওয়ার ঘটনায় রোগীসহ চারজন আহত হয়েছেন।
রোববার বিকেলে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার কাছাকাছি মুরাল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
আহতরা হলেন—জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)। তারা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলামনগর এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার বিকেল ৫ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ চারজন আহতকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঝিনাইদহ থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে মুরাল এলাকায় অ্যাম্বুলেন্সটির পেছনের একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে চালক, রোগী ও স্বজনসহ পাঁচজনের মধ্যে চারজন আহত হন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

মতামত