আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আজ গজারিয়া হানাদার মুক্ত দিবস

আজ গজারিয়া হানাদার মুক্ত দিবস

 আজ ১০ ডিসেম্বর, গজারিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর গণহত্যা থেকে গজারিয়াবাসী মুক্ত হয়। ১৯৭১ সালের মে মাসে পাকবাহিনী নৌ ও স্থলপথে প্রবেশ করে গজারিয়ায় আক্রমণ চালায়। নৌপথে যাতায়াত অসুবিধা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুদ্ধের ঘাটি হিসেবে বেছে নেয় তারা। মেঘনা ও বাউশিয়া ফেরিঘাটে ক্যাম্প স্থাপন ও মহাসড়কের প্রতিটি সেতুর পাশে ব্যাংকার তৈরি করে অস্ত্র নিয়ে অবস্থান নেয় পাকবাহিনী। এখান থেকে তারা রাজাকারদের সহযোগিতায় এলাকায় গুলিবর্ষণ, নারী ধর্ষণ, লুটপাট, বসতঘরে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটায়।

অধ্যাপক ড. মুনতাসীর মামুন সম্পাদিত গবেষণা গ্রন্থ 'মুক্তিযুদ্ধ কোষ' ষষ্ঠ খন্ডে গজারিয়া উপজেলার হানাদার মুক্ত হওয়ার ঘটনা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে,  বিজয়ের ঠিক প্রাক্কালে ৬ ডিসেম্বর ১৯৭১ আরও একটি হত্যাকাণ্ড চালানো হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কাঠের ব্রিজ সন্নিকটে। মুক্তিযোদ্ধাদের নির্দেশে স্থানীয় জনগণ ভবেরচরের কাঠের পুল ভাঙতে থাকে এ সময় হঠাৎ করে পাকবাহিনী আক্রমণ চালালে ১০ জন কিশোর শহীদ হয়। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গজারিয়ার মুক্তিযুদ্ধারা মরিয়া হয়ে ওঠে। গজারিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম তার সহযোদ্ধাদের নিয়ে পাকিস্তানি সৈন্যদের বাঙ্কারে আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন। ৮ ডিসেম্বর মুন্সীগঞ্জের ফজলে এলাহী এবং শ্রীনগরের কাজী আজিজুল হক (লেবু কাজী)-এর নেতৃত্বে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিবাহিনীর একটি বড় দল দাউদকান্দি হয়ে বাউশিয়া অতিক্রম করে। তাদের সাথে নজরুল ইসলাম যোগাযোগ করেন যৌথভাবে পাক সৈন্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার প্রস্তাব দেন। ফজলে এলাহী ও কাজী আজিজুল হক নজরুল ইসলামের পরিকল্পনা গ্রহণ করে ৯ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন। যুদ্ধে গজারিয়া উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নজরুল ইসলাম শহীদ হন, তাকে নদীর পাড়ে সমাহিত করা হয়। ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত হয়।

১৯৭১ সালের এই দিনের স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো জানান, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যুদ্ধ শুরু হলে দেশকে রক্ষার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ি গজারিয়া উপজেলার গোসাইরচর গ্রামে চলে যাই। সেখানে একটি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলি আমরা। একেবারে সাধারণ জিনিস যেমন বাশের লাঠি, হালকা-পাতলা দেশীয় অস্ত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কৌশল শেখানো হতো এই ক্যাম্পে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজাকার খোকা চৌধুরী, শামস চৌধুরী, গফুর চৌধুরীসহ আরও কয়েকজন গজারিয়ায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপনের খবরটি হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেয়। মুক্তিযোদ্ধাদের ক্যাম্প গুঁড়িতে দেওয়ার উদ্দেশ্যে ৯মে ভোরে মেঘনা তীরবর্তী গ্রামগুলোতে গণহত্যা চালায় হানাদার বাহিনী। নির্বিচারে খুন করা হয় ৩৬০ জন মানুষকে। ওই হামলায় আমি আমার ছোট ভাই মোয়াজ্জেমকে হারিয়েছি। আমার পাঁচ চাচাতো ভাই ও চাচা সেই হামলায় মারা গেছে। এরপর গজারিয়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। বিজয়ের প্রাক্কালে ৯ ডিসেম্বর সারাদিন যুদ্ধ চলে সর্বশেষ ১০ ডিসেম্বর বিকেলে মেঘনা নদীর পাশে তৎকালীন গজারিয়া থানায় পরাজয় স্বীকার করে ৬০ জনেরও বেশি পাক সেনা সদস্য আত্মসমর্পণ করে।

৯ ডিসেম্বরের যুদ্ধের প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ইন্নত আলী বলেন, ' নজরুল ভাই অনেক সাহসী একজন মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ করে গজারিয়া হানাদার মুক্ত করার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা ছিল। তবে আমরা তাকে প্রাপ্য সম্মান দিতে পারেনি। অবশ্যই তার নামের পাশে খেতাব থাকা দরকার ছিল। আমরা সহযোদ্ধারা তার স্মৃতি যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তিনি শহীদ হওয়ার সময় তার পরনে যে জামাকাপড় ছিল তা এখনো গজারিয়ার মুক্তিযোদ্ধারা সযত্নে রেখে দিয়েছে।'

গজারিয়া উপজেলার মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন কাজ করা গবেষক সাহাদাত পারভেজ বলেন, মুক্তিযুদ্ধকালীন ৯ মাস গজারিয়া উপজেলার মানুষের স্বাভাবিক জীবন ছিল না। বাংলাদেশর প্রত্যেকটি থানায় পাকিস্তান হানাদার বাহিনী একটি করে ক্যাম্প ছিল তবে গজারিয়ায় ছিল ৩ টি ক্যাম্প এবং ৪টি সেমি ক্যাম্প। যেহেতু ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক মেঘনা এবং গোমতী নদী গজারিয়ার ওপর দিয়ে বয়ে গেছে তাই হানাদাররা থানা সদরে ১টি মেঘনা আর গোমতী নদী পারে ২টি আর আর ব্রিজ কালভার্টগুলোর সামনে বাকি ৪টি সেমি ক্যাম্প স্থাপন করেছিল।স্বাভাবিকভাবেই গজারিয়া মানুষ বেশী নির্যাতিত হয়েছে। ১৯৭১ এর ৯ ডিসেম্বর গজারিয়ায় বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে। সারাদিন সারারাত যুদ্ধ হওয়ার পর হানাদার বাহিনী লেজ গুটিয়ে পালাতে থাকে। অবশেষে ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আজ গজারিয়া হানাদার মুক্ত দিবস
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আজ গজারিয়া হানাদার মুক্ত দিবস

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত