আজ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথিযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ( জেলা স্টেডিয়াম) প্রাঙ্গণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
এছাড়া আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।
মঙ্গলবার বিকেল ৩টার সময় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুন্সীগঞ্জ পৌরসভা বনাম লৌহজং উপজেলা অংশগ্রহণ করবে।
প্রতিযোগতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান উপভোগের পাশাপাশি আয়োজনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত