মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের নিবাসী ডা. শাহাবুদ্দিন মিয়ার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (মৃত্যু: ১৫ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর । তিনি ৩ পুত্র এবং ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে মুক্তারপুরস্থ বাস ভবনে বৃহস্পতিবার সকালে কোরানখানি এবং মুক্তারপুর বায়তুস সালাম জামে মসজিদ ও মুক্তারপুর আবু ওবায়দাহ জামে মসজিদে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়েছে ।
পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ।
মতামত