আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আজ বড়দিন সিরাজদীখানে খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবের আমেজ

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর সাধু যোশেফ গির্জাসহ খ্রিষ্টানদের বসতবাড়িগুলোতে আলোকসজ্জা, গোশালা নির্মাণ, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

গতকাল বুধবার রাত ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, শুলপুর সাধু যোশেফ গির্জা দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত। গির্জার ভেতরে কুঁড়ে ঘরের আদলে মাতা মেরীর কোলে যীশু খ্রিষ্টের প্রতিচ্ছবি প্রদর্শন করা হয়েছে। প্রার্থনায় আগত পূণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে জেলার একমাত্র খ্রিষ্টান পল্লীতে চলছে উৎসব।

জানা যায়, উপজেলার ৩টি গ্রামের প্রায় ৩৮৫টি পরিবার বড়দিন উদযাপন করছে। এ দিনকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে অনেক বিয়ের আয়োজন হয়। ফলে অন্যান্য সময়ের তুলনায় আত্মীয়স্বজনের উপস্থিতিও থাকে বেশি। নির্বিঘ্নে ধর্মীয় এ উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

খ্রিষ্ট ধর্মাবলম্বীরা জানান, যীশু খ্রিষ্ট একটি গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। সেই স্মরণেই প্রতি বছর তারা গোশালা তৈরি করে বড়দিন উদযাপন করেন। বড়দিনকে আরও আনন্দঘন করতে গ্রামের বাড়িতে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করছেন তারা।

কেয়াইন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নয়ন রোজারিও জানান, বড়দিন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন।

শুলপুর সাধু যোশেফ গির্জার পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়া বলেন, বেথেলহেমের এক গোশালায় মাতা মেরীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট। সেই স্মরণে সারাবিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন শুভ বড়দিন। এ উপলক্ষে খ্রিষ্টানদের বাড়িঘর ও গির্জা নানা রঙের সাজে সজ্জিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনরা গ্রামে ফিরছেন আনন্দ ভাগাভাগি করতে। প্রতিটি মানুষের হৃদয়ে যেন আনন্দ, শান্তি ও ভালোবাসা বিরাজ করে এ কামনাই করা হয়।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শান্তিপূর্ণভাবে পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদিন আগ থেকেই সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন যেন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আজ বড়দিন সিরাজদীখানে খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবের আমেজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আজ বড়দিন সিরাজদীখানে খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত