.
আজ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থান নিবে জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার একাধিক পয়েন্ট থেকে ট্রলারযোগে গজারিয়ায় লংমার্চ কর্মসূচি সফল করতে রওনা হয়ে যাবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি লংমার্চে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত