মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।
অভিযান শেষে তিনি বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি আমরা। শুধু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা নয় অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অভিযানে একটি চুনা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে প্রতি মাসে ১০ থেকে ১৫ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো। ইতিপূর্বে চারবার অবৈধ এই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু তারা অভিযানের পরপর কিভাবে যেন কারখানা চালু করে ফেলে। কারখানার মালিককে খুঁজে পাওয়া না গেলেও আমরা জমি মালিককে খুঁজে পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করা হবে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫

মতামত