আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আব্দুল্লাপুরের প্রধান সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মিরকাদিম বাজার ব্রিজের পূর্বপ্রান্ত থেকে শুরু করে আব্দুল্লাপুর জেলেপাড়া, বাজার হয়ে চৌরাস্তা পেরিয়ে হাসকিরা ব্রিজ পর্যন্ত সড়কটি বিস্তৃত। তবে এর অধিকাংশ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চৌরাস্তা থেকে দক্ষিণে হাসকিরা ব্রিজ পর্যন্ত এবং চৌরাস্তা থেকে উত্তরদিকে আব্দুল্লাপুর বাজার পর্যন্ত অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝখানে মাত্র ২৮৮ মিটার আরসিসি ঢালাই করা অংশ বাদে পুরো রাস্তাজুড়েই দেখা মিলছে খানাখন্দের।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনই কোনো না কোনো অটোরিকশা উল্টে যাচ্ছে, আহত হচ্ছেন যাত্রীরা। দীর্ঘদিন সংস্কার না করায় বৃষ্টির সময় রাস্তায় পানি জমে থাকে, কারণ রাস্তাটির দুই পাশে ঘরবাড়ি উঠায় পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং ভারী যানবাহনের চলাচলের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছে। অথচ এই রাস্তা মূলত হালকা ও মাঝারি যানবাহনের উপযোগী করে নির্মাণ করা হয়েছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও পূর্ণাঙ্গ সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আব্দুল্লাপুরের প্রধান সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আব্দুল্লাপুরের প্রধান সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মিরকাদিম বাজার ব্রিজের পূর্বপ্রান্ত থেকে শুরু করে আব্দুল্লাপুর জেলেপাড়া, বাজার হয়ে চৌরাস্তা পেরিয়ে হাসকিরা ব্রিজ পর্যন্ত সড়কটি বিস্তৃত। তবে এর অধিকাংশ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চৌরাস্তা থেকে দক্ষিণে হাসকিরা ব্রিজ পর্যন্ত এবং চৌরাস্তা থেকে উত্তরদিকে আব্দুল্লাপুর বাজার পর্যন্ত অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝখানে মাত্র ২৮৮ মিটার আরসিসি ঢালাই করা অংশ বাদে পুরো রাস্তাজুড়েই দেখা মিলছে খানাখন্দের।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনই কোনো না কোনো অটোরিকশা উল্টে যাচ্ছে, আহত হচ্ছেন যাত্রীরা। দীর্ঘদিন সংস্কার না করায় বৃষ্টির সময় রাস্তায় পানি জমে থাকে, কারণ রাস্তাটির দুই পাশে ঘরবাড়ি উঠায় পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং ভারী যানবাহনের চলাচলের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছে। অথচ এই রাস্তা মূলত হালকা ও মাঝারি যানবাহনের উপযোগী করে নির্মাণ করা হয়েছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও পূর্ণাঙ্গ সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত