আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আড়িয়লসহ সব খাল দখল ও দূষণমুক্তের দাবী

আড়িয়লসহ সব খাল দখল ও দূষণমুক্তের দাবী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ আড়িয়লসহ দখল-দূষণে কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের মাঠে ঘন্টা ব্যাপি সর্বস্তরের জনগন ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এ মানববন্ধন করে। এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনসহ কয়েকশতাধিক কৃষক-ছাত্র-জনতা।
মানববন্ধনকারীরা জানান, টঙ্গীবাড়ি উপজেলাটি কৃষি প্রধান, উপজেলার ২লাখ মানুষের অধিকাংশ আলু চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়ল-টংগিবাড়ী সহ বিভিন্ন এলাকার খাল দখলে কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে রয়েছে। এসব খালে পদ্মার পানিতে জমিতে সেচ, দৈনন্দিন কার্যক্রম সহ নানা কাজে ব্যহৃত হয়, আবারে বৃষ্টির পানি খালের মাধ্যমে নদীতে গিয়ে পড়ে নিরসন হতো। বর্তমানে আড়িয়ল খালের বিভিন্ন পয়েন্ট দখল সহ পদ্মার উৎসমুখে বন্ধ হয়ে রয়েছে, অন্য খাল গুলোরও একই অবস্থা। এতে কৃষি জমিতে পানি সংকট সহ জীব বৈচিত্রের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরাবস্থায় পড়তে হচ্ছে। আবার খালের প্রবাহ ঠিক না থাকায় পানি ঠিকমত না নিরসনে সুযোগ হয়না, এতে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়েছে । এমন অবস্থায় কৃষি সহ জীবন বৈচিত্র রক্ষায় এসব খাল উদ্ধারে দখল উচ্ছেদ-খনন এখন সময়ের দাবি হয়ে দাড়িয়েছে।
এবিষয়ে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান সকলে। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে স্মারক লিপি করে মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টংগিবাড়ী উপজেলার সর্বস্তরের জনগন ও খাল রক্ষা পরিষদ ছাড়াও কর্মসূচিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ, টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাইন্ডেশন, সেবার ফেরিওয়ালা যুব সংঘ সহ বিভিন্ন সংগঠন কর্মসূচিতে অংশগ্রহন করে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সমাজে সেবক আঃ আলী নান্টু মাদবর, আমির হোসেন মাদবর, মিজানুর রহমান, মাহফুজুর রহমান সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব জাহিদ হাসান সেচ্ছাসেবক অনিক শেখ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আড়িয়লসহ সব খাল দখল ও দূষণমুক্তের দাবী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আড়িয়লসহ সব খাল দখল ও দূষণমুক্তের দাবী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত